Logo
Logo
×

জাতীয়

আরও বাড়বে ঢাকার তাপমাত্রা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

আরও বাড়বে ঢাকার তাপমাত্রা

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার ভোরে হালকা কুয়াশার আবরণ থাকলেও সকাল গড়াতেই মিলেছে সূর্যের দেখা। তাপমাত্রাও আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। বুধবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আজ তা বেড়ে হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বেলায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

আজ সকাল ৭টায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২৩ মিনিটে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন