Logo
Logo
×

জাতীয়

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার সম্পন্ন করা হবে এবং কমিশনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থান-এ জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই সেনা সদস্যদের, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছেন।

তিনি উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্বেও অন্যতম নৃশংস ঘটনা হিসেবে বিবেচিত। এ হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হয়নি।

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি জাতীয় কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে এসেছে। তবে নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে এবং কমিশনের অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

শহীদ পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তার ভাষায়, এ হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি অপচেষ্টা চালানো হয়েছিল, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিশ্বাসী শক্তির কাজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন