Logo
Logo
×

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার

ছবি : সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আরও দুই-তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থী ও সাংবাদিকদের হেনস্তা ও মারধর করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ডিসি মাসুদ আলমকে অপসারণসহ অভিযুক্তদের শাস্তির দাবি জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন