Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত স্কুলছাত্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত স্কুলছাত্র

ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে স্কুল থেকে ফেরার পথে কয়েকজন ব্যক্তি আটকে নিয়ে যায়। পরে তাকে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আটকে রেখে মারধর করা হয় এবং তার বাবার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়।

অপহৃত শিশুর বাবা সচিবালয়ের কর্মচারী। ছেলের অপহরণের খবর শুনে তিনি কান্নাজড়িত অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে শিশুটিকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।

এরপর পুলিশ অপহরণকারীদের ব্যবহৃত ফোন নম্বরের সূত্র ধরে যোগাযোগ শুরু করে। টাকা পাঠানোর নম্বর চাইলে কিছুক্ষণ দরকষাকষির পর তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শিশু অপহরণের খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন