ঈদুল ফিতরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি : সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতরের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।
এছাড়া এবারের ঈদে যাত্রীদের চাপ সামলাতে ৫ জোড়া—মোট ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।



