Logo
Logo
×

জাতীয়

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

বাংলাদেশ নিজেই তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ কাম্য নয়। একই সঙ্গে বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ড. খলিলুর রহমান বলেন, “আমাদের মূলনীতি হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে, অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। আমাদের বৈদেশিক নীতি হবে পারস্পরিক স্বার্থ, জাতীয় মর্যাদা ও সম্মানের ভিত্তিতে।”

তিনি জানান, ইতোমধ্যে সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা বাংলাদেশের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা আশা করি, আমাদের অঞ্চলের পাশাপাশি বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবো। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবো, তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বজায় থাকবে। সব ইস্যু পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সমাধান করা হবে।”

তিনি যোগ করেন, এখন পর্যন্ত বৈঠকগুলো সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে, এজন্য কিছুটা সময় প্রয়োজন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন