Logo
Logo
×

জাতীয়

সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার আনুষ্ঠানিকভাবে তাকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত অনুষ্ঠানে এ র‍্যাংক ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সোমবার থেকেই লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

উল্লেখ্য, তিনি ২১ জুন ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। কর্মজীবনে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে সামরিক সচিব ও মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন