Logo
Logo
×

জাতীয়

সারা দেশে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা কমার আভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

সারা দেশে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা কমার আভাস

ছবি : সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানান। পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) একইভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটি ও বান্দরবানে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন