Logo
Logo
×

জাতীয়

শনিবার প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসবেন তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

শনিবার প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসবেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা। তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রী অফিস করবেন এবং সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, যা প্রশংসিত হয়েছে। এছাড়া বৈঠকে মন্ত্রীদের অপ্রয়োজনীয় খরচ না করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন