Logo
Logo
×

জাতীয়

ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

ছবি : সংগৃহীত

ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ আছে। আজকের বৈঠকে কীভাবে এটি কার্যকর করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে এবং কার্ড চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে— জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন উদ্যোগ। কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনবে।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী চান ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করতে। এ বিষয়ে কার্যক্রম শুরু করার জন্য প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। তিনি বলেন, “এটি চালু হবেই, শুধু মেকানিজম বা কার্যক্রম কীভাবে শুরু করা যায়, তা নিয়ে কাজ চলছে।”

এর মাধ্যমে রমজান ও ঈদের আগে জনগণের জন্য একটি নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন