Logo
Logo
×

জাতীয়

হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চিকিৎসকরা হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের যথাযথ সেবা দিচ্ছেন কিনা তা সরেজমিনে তদারকি করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে মানসম্মত সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তার আলোকে কাজ করা হবে। সেবা প্রদানে কোনো অবহেলা সহ্য করা হবে না। দায়িত্বরত চিকিৎসকরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা সরেজমিনে যাচাই করা হবে এবং সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিককে দলমত নির্বিশেষে সমানভাবে স্বাস্থ্যসেবা দিতে হবে। কোনো সিন্ডিকেটকে সুবিধা দেওয়া হবে না।

সভায় স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, স্বাস্থ্যখাতে প্রচুর শূন্যপদ রয়েছে, যার কারণে মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শূন্যপদ পূরণ এবং মেডিকেল শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া জরুরি।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন