Logo
Logo
×

জাতীয়

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ছবি : সংগৃহীত

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনো কম এবং অগ্রাধিকার ঠিক না করলে বরাদ্দ বাড়ানোও কার্যকর হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া স্বাভাবিক হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পাওয়া হতাশাজনক। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষাবাজেট কম, যা বাড়ানো জরুরি।

মন্ত্রী জানান, অতীতে শিক্ষা খাতকে যথাযথভাবে প্রাধান্য দেওয়া হয়নি, ফলে বাজেটে জিডিপির অনুপাতে বরাদ্দ দুই শতাংশের কাছাকাছি রয়ে গেছে। এটি পাঁচ থেকে ছয় শতাংশে উন্নীত করা প্রয়োজন।

কারিকুলাম নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাঠ্যক্রম পরিবর্তন বাস্তবতা ও প্রয়োজনের আলোকে হতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নকল বন্ধ’ ও শিক্ষায় শৃঙ্খলা ফেরানোর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও আন্তর্জাতিক মানে উন্নীত করাই তার লক্ষ্য। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, তার স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি সম্ভব হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন