Logo
Logo
×

জাতীয়

শিগগিরই আসছে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ: জোনায়েদ সাকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

শিগগিরই আসছে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ: জোনায়েদ সাকি

ছবি : সংগৃহীত

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন, সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই একটি ১৮০ দিনের রোডম্যাপ উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ রোডম্যাপ প্রকাশ করবেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাকি বলেন, নির্বাচনকালে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া এখনই শুরু হবে। দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের কঠোরভাবে সতর্ক করেছেন এবং একটি ‘ক্লিন সরকার’ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি জানান, খুব দ্রুতই প্রধানমন্ত্রী একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। পাশাপাশি রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার, দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন