Logo
Logo
×

জাতীয়

মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজের অঙ্গীকার আইনমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজের অঙ্গীকার আইনমন্ত্রীর

ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানুষের পাহাড়সমান প্রত্যাশা পূরণে তিনি নিরন্তর কাজ করে যাবেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যারা গত ১৬ থেকে ১৭ বছরে জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই বিপ্লবে এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে রেখেই তিনি কাজ করবেন। নির্বাচনী ইশতেহারকে ধারণ করে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে সরকারের মূল লক্ষ্য।

মানবতাবিরোধী অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে কোথাও আইনের অপব্যবহার হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যেই ব্যাখ্যা দিয়েছেন, তাই নতুন করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন