মন্ত্রিসভার প্রথম বৈঠকে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আয়োজিত এ বৈঠকে তিনি সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী দুর্নীতি প্রতিরোধ, স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
প্রতিমন্ত্রী নুর আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। এছাড়া শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে মধ্যপ্রাচ্যে সফরের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে।
তিনি জানান, সরকার আগামী ১৮০ দিনের একটি পরিকল্পনা গ্রহণ করবে, যার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হবে।



