Logo
Logo
×

জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

জনস্বার্থে দেশের সব টেলিভিশন চ্যানেলকে বিটিভির সৌজন্যে ভাষণটি একযোগে সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গতকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

আজ দুপুরে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

এর আগে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিনে ধারাবাহিক এসব কর্মসূচি পালন করা হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন