Logo
Logo
×

জাতীয়

বিমান বাংলাদেশ থেকে পদত্যাগ করলেন শেখ বশিরউদ্দীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম

বিমান বাংলাদেশ থেকে পদত্যাগ করলেন শেখ বশিরউদ্দীন

ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি তার পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

গত বছরের ২৬ আগস্ট রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শেখ বশিরউদ্দীন। তিনি সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছিলেন।

তার পদত্যাগের পর নতুন চেয়ারম্যান কে হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন