Logo
Logo
×

জাতীয়

শপথ পড়ানোর জন্য সিইসিকে সচিবালয়ের চিঠি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম

শপথ পড়ানোর জন্য সিইসিকে সচিবালয়ের চিঠি

ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে সিইসিকে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো চিঠি তারা পেয়েছেন।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। কয়েক দফায় শপথ পাঠ হতে পারে এবং সে ক্ষেত্রে গ্রুপভিত্তিকভাবে শপথ পড়ানো হবে।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব পালন করতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন