Logo
Logo
×

জাতীয়

জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জয়ী ও পরাজিত উভয় প্রার্থীই গণতন্ত্রের সৌন্দর্যের অংশ। জয়ীরা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন, আর যারা জয়ী হতে পারেননি তারাও প্রায় অর্ধেক ভোটারের আস্থা অর্জন করেছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রশংসনীয় নজির সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত—এই নির্বাচন তার উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।

ইউনূস জানান, অভ্যুত্থানের পর দেশকে সচল করার দায়িত্ব নিতে তিনি প্রথমে রাজি ছিলেন না, কিন্তু ছাত্রনেতাদের আহ্বানে দায়িত্ব গ্রহণ করেন। গত ১৮ মাসে সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি দায়িত্ব পালনের চেষ্টা করেছেন তিনি ও তার সহকর্মীরা। মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির বিচার প্রক্রিয়াকে রাজনীতি ও প্রতিশোধের ঊর্ধ্বে রাখা হয়েছে। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে না পারে।

তিনি বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা। এটি নতুন বাংলাদেশের জন্মের প্রতীক।

প্রধান উপদেষ্টা বিদায়ী ভাষণে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দায়িত্বের সমাপ্তি ঘটবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন