পদত্যাগের আবেদন প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া পদত্যাগের জন্য আবেদন করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে এ আবেদন করেন তিনি।
মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজউদ্দিন মিয়ার পদত্যাগপত্রের আবেদন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় বিভাগে পাঠানো হয়েছে।
পরবর্তী সময়ে তার আবেদন অনুযায়ী পদত্যাগপত্র গৃহীত হলে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।



