Logo
Logo
×

জাতীয়

ত্রয়োদশ সংসদ সদস্যদের মোট দায় ১১ হাজার ৩৫৬ কোটি: টিআইবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

ত্রয়োদশ সংসদ সদস্যদের মোট দায় ১১ হাজার ৩৫৬ কোটি: টিআইবি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৫৬ কোটি টাকা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, নবম সংসদে সদস্যদের মোট দায় ছিল ১ হাজার ১০৭ কোটি টাকা। দশম সংসদে তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬২৪ কোটি, একাদশ সংসদে ৬ হাজার ৪২৩ কোটি এবং দ্বাদশ সংসদে ১০ হাজার ৩৯২ কোটি টাকা। সর্বশেষ ত্রয়োদশ সংসদে দায় আরও বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৫৬ কোটি টাকায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ সংসদের প্রায় অর্ধেক সদস্যই ঋণগ্রস্ত। দলভিত্তিক হিসেবে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে ৬২ দশমিক ০২ শতাংশ এবং জামায়াতের ক্ষেত্রে ১৫ দশমিক ৯৪ শতাংশ দায় বা ঋণ রয়েছে। সংসদভিত্তিক তুলনায় দেখা যায়, নবম সংসদে দায়গ্রস্ত সদস্যের হার ছিল ৫৩ দশমিক ৬৮ শতাংশ, দশম সংসদে ৫৬ দশমিক ০১ শতাংশ, একাদশে ৫১ দশমিক ৩০ শতাংশ, দ্বাদশে ৫২ শতাংশ এবং ত্রয়োদশে তা কমে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৮৩ শতাংশে।

টিআইবি জানায়, নির্বাচিত সদস্যদের মধ্যে ৬৭ দশমিক ৩৪ শতাংশের বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি, আর কোটি টাকার বেশি আয় করেন ৪৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে অংশ নেওয়া প্রায় ৯৯ শতাংশ প্রার্থী কোনো না কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এর মধ্যে অনুমোদনবিহীন প্রচারণা সামগ্রী ব্যবহার, মিছিল ও শো-ডাউন, পাঁচ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া, প্রতিপক্ষের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা বা নষ্ট করার মতো অনিয়ম চিহ্নিত হয়েছে।

আচরণবিধির মোট ৫৮টি বিষয়ে দলভিত্তিক প্রার্থীদের লঙ্ঘনের হার ছিল উল্লেখযোগ্য। বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই এ ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন