ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি শুভেচ্ছা বার্তা জানান।
পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। তিনি বলেন, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখে থাকুন।”
তিনি আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে—এটাই তাদের কামনা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হয়।



