Logo
Logo
×

জাতীয়

সারাদেশের ভোট পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

সারাদেশের ভোট পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ পুলিশ সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এর আগে সকালে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন। পরে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ কেন্দ্র পরিদর্শন করে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, “আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটি উৎসব চলছে।” তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান এবং সবাইকে মোবারকবাদ জানান। উপস্থিতরা তাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।

গুলশানের এ আসনটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন