Logo
Logo
×

জাতীয়

চমৎকার পরিবেশে ভোট হচ্ছে: ডিএমপি কমিশনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

চমৎকার পরিবেশে ভোট হচ্ছে: ডিএমপি কমিশনার

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “চমৎকার পরিবেশে ভোট হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টা ঐতিহাসিক নির্বাচন করতে চেয়েছিলেন, আমরা দেখছি সেটিই হচ্ছে।”

তিনি জানান, ভোটে কোনো শঙ্কা নেই। ফলাফল-পরবর্তী সহিংসতার আশঙ্কা নিয়েও উদ্বেগ নেই, কারণ বড় দলগুলো ইতোমধ্যে জানিয়েছে তারা ফলাফল মেনে নেবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হওয়ায় সহিংসতার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

গুজব প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, “অনেকে বলেছিল নির্বাচন হবে না, সহিংসতা হবে; কিন্তু আমরা দেখছি উৎসবমুখর পরিবেশে চমৎকার নির্বাচন হচ্ছে।”

২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি তখন ভোট দিতে এসে শুনেছিলাম আমার ভোট হয়ে গেছে। এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।”

প্রিসাইডিং অফিসার সৈয়দ গোলাম মহিউদ্দিন জানান, সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোট পড়েছে ১১ শতাংশ। ২ হাজার ৫৮৪ জন ভোটারের মধ্যে ২৭৫ জন ভোট দিয়েছেন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বৃদ্ধি পাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন