Logo
Logo
×

জাতীয়

ভোটকে ঘিরে যান চলাচলে কড়াকড়ি

বুধবার মধ্যরাত থেকে ট্রাক-মাইক্রোবাস বন্ধ, মোটরসাইকেলে নিষেধাজ্ঞা শুক্রবার পর্যন্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

বুধবার মধ্যরাত থেকে ট্রাক-মাইক্রোবাস বন্ধ, মোটরসাইকেলে নিষেধাজ্ঞা শুক্রবার পর্যন্ত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, আজ বুধবার মধ্যরাত থেকে নির্বাচনের দিন বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

মোটরসাইকেলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরও দীর্ঘ। মঙ্গলবার মধ্যরাত থেকেই মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে, যা বহাল থাকবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

যেসব ক্ষেত্রে ছাড়

জরুরি সেবা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সংবাদপত্র, ওষুধ ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।

ভ্রমণকারী: পাসপোর্ট ও টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরগামী যাত্রী ও তাঁদের স্বজনেরা গাড়ি ব্যবহার করতে পারবেন।

দূরপাল্লার পরিবহন: দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং জাতীয় মহাসড়ক ও বন্দর-সংশ্লিষ্ট প্রধান সড়কে চলাচল স্বাভাবিক থাকবে।

নির্বাচনী কাজ: রিটার্নিং কর্মকর্তার অনুমোদন নিয়ে প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টরা ছোট গাড়ি ব্যবহার করতে পারবেন। সাংবাদিক ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষেত্রেও বিধিনিষেধ শিথিল থাকবে।

টেলিযোগাযোগ সেবা: বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের জরুরি যানবাহনও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত।

নির্বাচন বিশেষজ্ঞ মো. আবদুল আলীম বলেন, সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন।

এদিকে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন