Logo
Logo
×

জাতীয়

দুর্নীতিতে বিশ্বে ১৩তম বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

দুর্নীতিতে বিশ্বে ১৩তম বাংলাদেশ

বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২৪। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে রয়েছে আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)–২০২৪ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ নম্বরের মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম হলেও উচ্চক্রম অনুযায়ী দেশটির অবস্থান ১৫০তম। তালিকায় সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক, যার স্কোর ৮৯। আর মাত্র ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।

টিআইবি মনে করছে, চলতি বছরে বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বেড়েছে। জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনা তৈরি হওয়ায় এই সামান্য উন্নতির প্রতিফলন দেখা গেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতির তথ্য সংশ্লিষ্ট সূচকের সময়সীমার মধ্যে অন্তর্ভুক্ত না হওয়ায় দেশের স্কোর ও অবস্থানে বড় কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি।

সংস্থাটি জানায়, এবারও কোনো দেশ শতভাগ স্কোর অর্জন করতে পারেনি। বিশ্বব্যাপী দুর্নীতির প্রবণতা বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করছে। এমনকি যেসব দেশ গণতন্ত্রের দাবিদার, সেখানেও দুর্নীতির মাত্রা উদ্বেগজনকভাবে ঊর্ধ্বমুখী।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশিত সূচকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন