Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এআরটি চুক্তি, রপ্তানি শুল্ক কমে ১৯%

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এআরটি চুক্তি, রপ্তানি শুল্ক কমে ১৯%

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্কহার ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নামবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে রেসিপ্রোকাল শুল্ক শূন্য রাখা হবে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

চুক্তি কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি খাত বিশেষ করে পোশাক শিল্পে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন