Logo
Logo
×

জাতীয়

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ, কঠোর নির্দেশনা ইসির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ, কঠোর নির্দেশনা ইসির

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের চারপাশে ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্ধারিত তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির ব্যক্তি মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তারা হলেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুই জন আনসার সদস্য (অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি)।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইসির সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোটকেন্দ্র থেকে তাৎক্ষণিক কোনো তথ্য বা ছবি আদান-প্রদান বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে নির্বাচনী দায়িত্বে থাকা আনসার সদস্যরা নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন বিধায় তাদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল রাখা হয়েছে।

এ নির্দেশনা কার্যকর করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন