Logo
Logo
×

জাতীয়

তরুণ ভোটারদের ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার আহ্বান আজহারীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

তরুণ ভোটারদের ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার আহ্বান আজহারীর

ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী তরুণ ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি নতুন প্রজন্মকে ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, “তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।”

তার এই বার্তা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে হাজার হাজার রিয়েকশন ও মন্তব্য জমা পড়ে। বিপুল সংখ্যক নেটিজেন তার আহ্বানকে স্বাগত জানান।

ফেসবুক ব্যবহারকারীদের মন্তব্যে উঠে আসে, দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণদের সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমবার যারা ভোট দেবেন, তাদের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। যদিও আজহারী কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তার ‘ন্যায় ও ইনসাফ’-এর বার্তাটি তরুণ সমাজকে নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে বলে মনে করছেন অনুসারীরা।

উল্লেখ্য, মিজানুর রহমান আজহারী তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক বিষয়ে মতামত দেন এবং তরুণদের নৈতিকতা ও সামাজিক সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন। তার অনুসারীদের মতে, তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরতেই তিনি এ বার্তা দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন