Logo
Logo
×

জাতীয়

১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন।

ইসির তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১ নভেম্বর। এরপর আপত্তি, দাবি ও সংশোধনের আবেদন নিষ্পত্তি শেষে ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা।

সম্প্রতি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো চিঠিতে ইসি সচিবালয় জানিয়েছে, খসড়া তালিকা নিয়ে আপত্তি বা সংশোধনের আবেদন থাকলে তা ১৭ নভেম্বরের মধ্যেই নিষ্পত্তি করা হবে।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।

সূত্র: ইউএনবি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন