Logo
Logo
×

জাতীয়

ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের অনুমোদন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের অনুমোদন

নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।

এরপর মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এটির উদ্যোক্তা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ

নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে

নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা আনতে কমিশনের প্রস্তাবিত এ দুইটি আইন সংস্কারের অনুমোদন সরকার দিয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন