Logo
Logo
×

জাতীয়

খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করবে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করবে সরকার

ছবি : সংগৃহীত

খুলনা বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৯টি নতুন জিআইএস টাইপের বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার, যার মোট ব্যয় ধরা হয়েছে ২৫৫ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৮২৫ টাকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পৃথক দুটি প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়।

প্রথম প্রস্তাবে, ‘বাপবিবো’র খুলনা বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্পের প্যাকেজ নং-১১’র আওতায় ৪টি ৩৩/১১ কেভি ১১০/১৪ এমভিএ জিআইএস টাইপ উপকেন্দ্র নির্মাণে ১০৪ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৫৫০ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টিএসটিএল-ইইএল কনসোর্টিয়ামকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে, যা দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে ৯.৪৮% বেশি।

দ্বিতীয় প্রস্তাবে, প্যাকেজ নং-৩ এর আওতায় ৫টি ৩৩/১১ কেভি ২১০/১৪ এমভিএ জিআইএস টাইপ উপকেন্দ্র নির্মাণে ১৫১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ২৭৫ টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়। এখানেও টিএসটিএল-ইইএল কনসোর্টিয়াম সর্বনিম্ন রেসপন্সিভ দরদাতা হিসেবে নির্বাচিত হয়, যার প্রস্তাবিত দর প্রাক্কলিত দরের চেয়ে ৯.০৫% বেশি।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) অপারেশন ও রক্ষণাবেক্ষণ কনট্রাক্টর নিয়োগ সংক্রান্ত দরপ্রস্তাব বাতিলের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এই প্রকল্পগুলোর বাস্তবায়ন খুলনা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন