Logo
Logo
×

জাতীয়

ফরিদপুরে সীমানা ইস্যুতে অবরোধকারীদের ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

ফরিদপুরে সীমানা ইস্যুতে অবরোধকারীদের ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ইস্যুতে সড়ক ও রেলপথ অবরোধকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “রাস্তা অবরোধ করে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখার অধিকার কারও নেই। আজকের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগ করতে বাধ্য হব।”

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন, পূজা উপলক্ষে নিরাপত্তা, সীমান্ত সমস্যা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে চলমান সংকট নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, “আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তারা যুক্তি-তর্ক বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে। সরকারের কোনো ভূমিকা নেই।”

তিনি আরও বলেন, “ক্ষোভ থাকলে তা যথাযথ চ্যানেলে জানানো উচিত ছিল। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দুটি ইউনিয়নের কতজন ভোটার? অথচ তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে।”

উপদেষ্টা স্পষ্টভাবে জানান, “আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে আইন প্রয়োগ করা হবে। জনস্বার্থে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

সরকারের এই অবস্থান থেকে স্পষ্ট, অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করতে হলে তা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন