ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১,৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন।
তিনি জানান, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১,২৮১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় ৫২৮ জনকে আটক করা হয়। সব মিলিয়ে গ্রেফতারকৃতের সংখ্যা দাঁড়ায় ১,৮০৯ জনে।
অভিযান চলাকালে একনলা দেশীয় বন্দুক, ওয়ান শ্যুটারগান, দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি বার্মিজ চাকু এবং একটি রাবার কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই অভিযানকে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



