Logo
Logo
×

জাতীয়

নির্বাচন শুধু সাধারণ নয়, এটি হবে বাংলাদেশের ভিত্তি: প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম

নির্বাচন শুধু সাধারণ নয়, এটি হবে বাংলাদেশের ভিত্তি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের একটি হলো সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদকে দেখা প্রয়োজন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন। দুই ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেবল একটি সাধারণ নির্বাচন নয়; এটি হবে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা। তিনি আরও জানান, নির্বাচন সামনে রেখে মৌলিক সংস্কারগুলো দ্রুত চূড়ান্ত করা জরুরি। একই সঙ্গে মাথায় রাখতে হবে—ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই।

কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হবে।

বৈঠকে ছয় সদস্যবিশিষ্ট সাব-কমিটির প্রস্তাবনাও উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন