আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শনে দুই উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম
ছবি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শনে দুই উপদেষ্টা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তারা পরিদর্শনে যান। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচারকাজ বর্তমানে জোরেশোরেই চলছে। ইতোমধ্যে একাধিক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
ট্রাইব্যুনাল-১ ও ২-এ বিচার কার্যক্রম চলমান থাকলেও মূল ভবনের সংস্কার কাজ শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল-২’র বিচারকাজ আপাতত টিনশেডে পরিচালিত হচ্ছে।



