প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির বৈঠক রোববার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৪:১১ পিএম
ছবি- সংগৃহীত
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী রোববার, ৩১ আগস্ট।
শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব আরও জানান, দেশে নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। তিনি দৃঢ়ভাবে বলেন, “কোনো শক্তি বা ষড়যন্ত্র এই প্রক্রিয়াকে থামাতে পারবে না।”
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে ঘিরে বাড়ছে আগ্রহ, যা আগামী নির্বাচনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



