Logo
Logo
×

জাতীয়

সংসদীয় সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু, পেশাদারিত্বের প্রতিশ্রুতি সিইসির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম

সংসদীয় সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু, পেশাদারিত্বের প্রতিশ্রুতি সিইসির

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কমিশন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে এবং আইন অনুযায়ী সকল আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়। এতে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। শুনানির শুরুতে সিইসি বলেন, আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সীমানা পুনর্নির্ধারণ করেছি। আইন অনুযায়ী খসড়া প্রকাশের পর আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছে। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো উপস্থাপন করতে হবে।

প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আপত্তিকারীরা তাদের ক্ষমতাপ্রাপ্ত কৌশলীর মাধ্যমে যুক্তি উপস্থাপন করছেন।

ইসি সচিব জানান, আজকের শুনানিতে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসন; আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসন; আর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি শোনা হবে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। এতে ভোটার ভারসাম্য আনার লক্ষ্যে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়।

১০ আগস্টের মধ্যে মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১,৭৬০টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন