Logo
Logo
×

জাতীয়

নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ মেটানো না পর্যন্ত ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:১৬ পিএম

নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ মেটানো না পর্যন্ত ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত কোনো ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভিসা সংক্রান্ত এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো আবেদনই অনুমোদন পায় না।

এছাড়া ভুয়া নথিপত্র জমা দেওয়া আবেদনকারীদের ভিসা দেওয়া হয় না। বরং যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশেও আইনগত পদক্ষেপ নেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন