Logo
Logo
×

জাতীয়

চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের আশঙ্কা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ এএম

চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের আশঙ্কা

ছবি : সংগৃহীত

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন