Logo
Logo
×

জাতীয়

নির্বাচন কমিশনের ৫২ কর্মকর্তার বদলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:১০ পিএম

নির্বাচন কমিশনের ৫২ কর্মকর্তার বদলি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) চলতি জুলাই মাসে মোট ১৭৪ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) আরও ৫২ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি করে ইসি। এর আগে ১৫ জুলাই প্রথম ধাপে ৫১ জন এবং ২৭ জুলাই দ্বিতীয় ধাপে ৭১ জন কর্মকর্তাকে বদলি করা হয়।

সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত সর্বশেষ প্রজ্ঞাপনে বদলি সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বদলির উদ্দেশ্য জাতীয় নির্বাচনকে ঘিরে প্রশাসনিক কার্যক্রমকে আরও সক্রিয় ও নিরপেক্ষ করা।

এদিকে, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত পুলিশ সদস্যদের জন্য ঝুঁকি ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) যুগ্ম সচিব মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চারটি ক্যাটাগরির পদ অনুযায়ী পাঁচ ধাপে নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।

নতুন হারে সর্বনিম্ন ঝুঁকি ভাতা ১ হাজার ৮০০ টাকা এবং সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে। চাকরির অভিজ্ঞতার উপর ভিত্তি করে কনস্টেবল, নায়েক, এএসআই ও এসআই/সার্জেন্ট/টিএসআই পদে এই ভাতা পর্যায়ক্রমে বাড়বে।

আর্থিক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত এই ভাতা "বাংলাদেশ পুলিশ (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫"-এর সংশোধিত ধারার আলোকে কার্যকর হবে এবং আগামী জাতীয় বেতন স্কেলেও এই হার অপরিবর্তিত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন