Logo
Logo
×

জাতীয়

তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯ কর্মকর্তার বদলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম

তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯ কর্মকর্তার বদলি

ছবি : সংগৃহীত

পুলিশ বিভাগের মধ্যে নতুন দায়িত্বে রদবদল হয়েছে। শনিবার (২৬ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট নয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) এই আদেশের তথ্য প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামানকে বদলি করা হয়েছে কুড়িগ্রামে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ এবং সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরেই পদায়ন করা হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তার মধ্যে—এপিবিএনের মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, এসি রাজিব গাইনকে পুনরায় এপিবিএনে, সিআইডির আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসিতে, র‌্যাবের মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‌্যাবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন