Logo
Logo
×

জাতীয়

১৪টি দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম

১৪টি দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বসেছেন।

আজ শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা হলেন: জাতীয় গণফ্রণ্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এর ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ-মার্কসবাদী সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী সভায় উপস্থিত থাকবেন।

এর আগে গত মঙ্গলবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ ১৩টি দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন