Logo
Logo
×

জাতীয়

মাইলস্টোন দুর্ঘটনায় ডিএনএ টেস্টে ৫ জনের পরিচয় শনাক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম

মাইলস্টোন দুর্ঘটনায় ডিএনএ টেস্টে ৫ জনের পরিচয় শনাক্ত

ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পাঁচ মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির মিডিয়া শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর সিএমএইচ মর্গ থেকে সংগ্রহ করা ১১টি নমুনা বিশ্লেষণ করে সিআইডির ফরেনসিক ল্যাব পাঁচ নারী শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করে। তারা হলেন—ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া।

সিআইডি জানায়, সংশ্লিষ্ট পাঁচ পরিবার থেকে ১১ সদস্যের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে প্রোফাইল নিশ্চিত করা হয়েছে।

এদিকে একই দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকের শুরুতে নিহতদের প্রতি শোকপ্রস্তাব, নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরবর্তী সিদ্ধান্তে জানানো হয়—

আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

স্কুলের নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার বাস্তবায়ন কাঠামো শিগগির নির্ধারিত হবে।

শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে, যা ধর্ম মন্ত্রণালয় সমন্বয় করবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, এবং এখনো ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন