মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতের তালিকা প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের তালিকা প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুসারে, দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৮ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে, এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে, যা সর্বোচ্চ প্রাণহানি হিসেবে গণ্য করা হচ্ছে।
সিএমএইচে ভর্তি রয়েছেন ২১ জন, যেখানে ১৫ জন মারা গেছেন।
কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে একজন ভর্তি থাকলেও কোনো মৃত্যুর তথ্য নেই।
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন এবং তিনি জীবিত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো ভর্তি নেই, তবে একজনের মৃত্যু হয়েছে।
লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে কোনো রোগী ভর্তি না থাকলেও 'অজ্ঞাত' হিসেবে একজনের মৃত্যু তালিকায় উল্লেখ করা হয়েছে।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে (বিএমএসআরআই) একজন ভর্তি, তবে তার মৃত্যু হয়নি।
ইউনাইটেড হাসপাতালেও কোনো রোগী ভর্তি নেই, তবুও একজনের মৃত্যুর খবর তালিকায় এসেছে।
প্রকাশিত তালিকায় সরকারিভাবে পর্যবেক্ষণ ও হালনাগাদ অব্যাহত রয়েছে, যাতে নিহত ও আহতদের সঠিক তথ্য নিশ্চিত করা যায় এবং চিকিৎসা সহায়তা যথাযথভাবে প্রদান করা যায়।



