Logo
Logo
×

জাতীয়

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কুয়েত মৈত্রী হাসপাতালে আহত রয়েছেন ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত রয়েছেন ৪৬ জন, মারা গেছেন ১০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত রয়েছেন ৩ জন, মারা গেছেন ১ জন, ঢাকার সিএমএইচে আহত রয়েছেন ২৮ জন, মারা গেছেন ১৬ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত রয়েছেন ১৩ জন, মারা গেছেন ২ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত রয়েছেন ৬০ জন, মারা গেছেন ১ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত রয়েছেন ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত রয়েছেন ১ জন, ইউনাইটেড হাসপাতালে আহত রয়েছেন ২ জন, মারা গেছেন ১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন আহত রয়েছেন।

আইএসপিআর আরও জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে ও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর আগে জানিয়েছে, গতকাল দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। দুপুর ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।

বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগলপ্রায় মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন