Logo
Logo
×

জাতীয়

মাইলস্টোন দুর্ঘটনায় আহত-নিহতদের তালিকা প্রকাশে একযোগে কাজ করছে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৪০ এএম

মাইলস্টোন দুর্ঘটনায় আহত-নিহতদের তালিকা প্রকাশে একযোগে কাজ করছে সরকার

ছবি : সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে একযোগে কাজ করছে সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট হাসপাতালগুলো।

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিচয় নিশ্চিত করে সঠিক তালিকা প্রকাশে সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখা হচ্ছে। শনাক্ত হয়নি এমন মরদেহের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং প্রতিটি পরিবারকে যথাসম্ভব সহায়তা প্রদানে সরকার অঙ্গীকারবদ্ধ।

সরকার উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, কিছু মহল এই দুর্ঘটনার হতাহতের বিষয়ে তথ্য গোপনের অভিযোগ তুলে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। বিবৃতিতে এই অভিযোগের সত্যতা সরাসরি অস্বীকার করা হয় এবং বলা হয়—আহত ও নিহতদের সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশে কোনো পক্ষই গাফিলতি করছে না।

জনসাধারণকে অনুরোধ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, যাদের পরিচিত কেউ নিখোঁজ রয়েছেন, তারা যেন অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। বিদ্যালয় ক্যাম্পাসে একটি নিরীক্ষা ও সমন্বয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখানে শিক্ষার্থী উপস্থিতির রেজিস্ট্রি ও অন্যান্য নথি ব্যবহার করে নিখোঁজদের তালিকা যাচাই করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন