Logo
Logo
×

জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:২৩ এএম

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২৫ জনই শিশু। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক— একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মাহরীন চৌধুরী। বর্তমানে ৭৮ জন আহত ব্যক্তি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতেলভিত্তিক অবস্থান:

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি: ৪২ জন

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ): ২৮ জন ভর্তি, ১৫ জনের মরদেহ রাখা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে: ৩ জন ভর্তি, ১ জনের মৃত্যু

ইউনাইটেড হাসপাতালে: ১ জনের মরদেহ

গুরুতর পরিস্থিতি: জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঁচজন রোগী আইসিইউতে ভর্তি, যার মধ্যে দুইজন ভেন্টিলেশনে রয়েছেন। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ডা. সায়েদুর রহমান জানান, পরিচয় শনাক্ত না হওয়া ৬টি মরদেহের জন্য ডিএনএ সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে সমন্বয়ে কারিগরি সহায়তার অনুরোধ জানানো হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার ইতোমধ্যে সংশ্লিষ্ট হাসপাতালে উপস্থিত রয়েছেন।

রক্তদানে সতর্কতা: বর্তমানে ১০০ জনের কম রক্তদাতা প্রয়োজন, তাই নেগেটিভ গ্রুপ ছাড়া অন্যদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান তিনি, কারণ অতিরিক্ত ভিড়ে ব্যবস্থাপনায় সমস্যা সৃষ্টি হচ্ছে।

মরদেহ হস্তান্তর তথ্য:

বার্ন ইনস্টিটিউট: ১০

সিএমএইচ: ৮

ইউনাইটেড হাসপাতাল: ১

ঢাকা মেডিকেল: ১

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নামের তালিকা পাবলিক ডোমেইনে প্রকাশ করা হয়েছে, স্বজনদের সেখানে খোঁজ নিতে অনুরোধ জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন