Logo
Logo
×

জাতীয়

উড্ডয়নের ১২ মিনিটের মধ্যেই ভবনের ওপর আছড়ে পড়ে বিমানটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম

উড্ডয়নের ১২ মিনিটের মধ্যেই ভবনের ওপর আছড়ে পড়ে বিমানটি

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেইন ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের ১২ মিনিটের মধ্যেই বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে, আর ১টা ১৮ মিনিটে কলেজ ভবনে বিধ্বস্ত হয়—যা ফায়ার সার্ভিস ও আইএসপিআরের তথ্য সূত্রে নিশ্চিত হয়েছে।

ঘটনার সময় কলেজ ভবনে কোচিং ক্লাস চলছিল, যেখানে প্রায় ১০০-১৫০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ১৯ জন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধারকাজ শুরু করে, পরে আরও ২টি ইউনিট যোগ দেয়। বিজিবির ২ প্লাটুন সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছেন।

দুপুর ১টা ২২ মিনিটে প্রথম ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আগুন ছড়িয়ে পড়ে, এবং উদ্ধারকাজে সেনা সদস্য, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী-শিক্ষকেরা সহায়তা করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন