উত্তরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিয়ে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত ও ব্যথিত। এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, এক্স-ফোর্সেস এসোসিয়েশন-এর পক্ষ থেকে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
জাতীয় জীবনে এমন ট্র্যাজেডি আমাদের নিরাপত্তাব্যবস্থা ও দায়বদ্ধতার জায়গাগুলো পুনরায় পর্যালোচনা করার তাগিদ দেয়। আমরা আশা করি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



